উত্তর : বিভিন্ন কারণে ভূমিকম্প হয়ে থাকে। যেমন- (১) কখনও আল্লাহ মুসলমানদের সতর্ক করা ও ভীতি প্রদর্শনের জন্য ভূমিকম্প দেন (ইসরা ১৭/৫৯)। (২) কখনো আল্লাহ নিজের দিকে ফিরিয়ে আনার জন্য ভূমিকম্প পাঠান (বুখারী হা/১০৫৯; মিশকাত হা/১৪৮৪)। (৩) কখনও সত্য ও মিথ্যার পার্থক্য বুঝানোর জন্য ভূমিকম্প হয়ে থাকে (ফুছছিলাত ৪১/৫৩)। এছাড়া অন্যায়-অত্যাচার ও কোন বিশেষ পাপের কারণেও ভূমিকম্প বৃদ্ধি পায় (রোম ৩০/৪১)। এজন্য দেখা যায় যে, ওমর (রাঃ)-এর আমলে মদীনায় ভূমিকম্প হ’লে তিনি বলেন, ‘হে লোকেরা তোমাদেরই কোন পাপের কারণে এই ভূমিকম্প এসেছিল। এবার যদি আসে তাহ’লে আমরা তোমাদেরসহ তোমাদের বাড়ি-ঘর রক্ষা করতে পারব না’ (ইবনু আবী শায়বাহ হা/৮৩৩৫, সনদ ছহীহ)। ওমর বিন আব্দুল আযীযের আমলে ভূমিকম্প হ’লে তিনি গভর্ণরদের চিঠি লিখে নির্দেশনা দেন যাতে লোকেরা প্রচুর পরিমাণে ছাদাক্বা করে (হিলইয়াতুল আউলিয়া ৫/৩০৪)

এভাবে আল্লাহ তা‘আলা মুসলিম জনপদগুলোতে ভুমিকম্প পাঠানোর মাধ্যমে যেমন তাঁর বান্দাদের পরীক্ষা নেন, তেমনি তাঁর কিছু প্রিয় বান্দাকে জান্নাতে নিতে চান। যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘আমার এ উম্মতের উপর আল্লাহর রহমত আছে। আখেরাতে তারা (স্থায়ী) আযাব ভোগ করবে না। বরং তাদের কাফ্ফারা এভাবে হবে যে, দুনিয়াতে তাদের শাস্তি হবে ফিতনা-ফাসাদ, ভূমিকম্প এবং হত্যা’ (আবুদাউদ হা/৪২৭৮; মিশকাত হা/৫৩৭৪; ছহীহুল জামে‘ হা/১৩৯৬)

প্রশ্নকারী : আশিক নাহাব, লালমণিরহাট।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৫/২২৫) : আমাদের এলাকায় দাফন শেষে পাত্রে পানি নিয়ে কবরের উপর মাথা থেকে পায়ের দিকে ছিটিয়ে দেয়া হয়। এটা সঠিক কি? - -তাওহীদুল ইসলামরাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
প্রশ্ন (১৮/১৭৮) : পাঁচ বছর পূর্বে দুই সন্তানসহ স্ত্রী খোলা তালাক নেওয়ার পর বর্তমানে ফিরে আসতে চাইলে করণীয় কি?
প্রশ্ন (৩/৮৩) : অবৈধ উপায়ে গর্ভবতী হ’লে গর্ভচ্যুত করার বিধান কি? এতে মানব হত্যার ন্যায় গুনাহগার হ’তে হবে কি? গুনাহ হ’লে উক্ত গর্ভবতীর জন্য করণীয় কি?
প্রশ্ন (১৪/২৫৪) : জনৈক ব্যক্তির স্ত্রী মারা যাওয়ার পর একজন বিধবাকে বিবাহ করেন। তারপর স্বামীর প্রথম পক্ষের ছেলে এবং ২য় স্ত্রীর ১ম পক্ষের মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। বর্তমানে তাদের দু’টি সন্তান আছে। উক্ত বিবাহ জায়েয হয়েছে কি? জায়েয না হ’লে তাদের করণীয় কি?
প্রশ্ন (২৩/৩০৩) : বিয়ের আক্বদ তথা ঈজাব-কবুল হওয়ার পর স্বামী-স্ত্রীর মাঝে কোন প্রকার নির্জনবাস হয়নি। এমতাবস্থায় যদি তাদের মাঝে তালাক হয়ে যায়, তবে পরবর্তীতে পুনরায় তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি? এক্ষেত্রে নতুন করে বিবাহের নিয়ম, ইদ্দত পালন এবং পূর্বের ও বর্তমানের মোহরানা পরিশোধের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৩১/৪৭১) : ছালাতুল হাজত-এর বিধান ও পদ্ধতি কি? এটা যে কোন সময়ে, এমনকি নিষিদ্ধ সময়েও পড়া যায় কি?
প্রশ্ন (১৪/৯৪) : মসজিদ বা যে কোন প্রতিষ্ঠানের হিসাবরক্ষক নিজের প্রয়োজনে ক্যাশ থেকে ঋণ নিয়ে নিজের প্রয়োজনীয় কোন খরচ করতে পারবে কি?
প্রশ্ন (৩৫/৩৫৫) : এক ব্যক্তি মসজিদের ও মুছল্লীদের জিনিসপত্র চুরি করে এবং মুছল্লীদের সাথে হরহামেশাই ঝামেলা করে। সেকারণ মসজিদ কমিটি তাকে মসজিদে আসায় নিষেধাজ্ঞা দিয়েছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : মসজিদে ক্বোবায় ছালাত আদায় করার বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৪০/২০০) : সম্প্রতি ‘যুগে যুগে শয়তানের হামলা’ নামে সশস্ত্র জিহাদে উদ্বুদ্ধ করে বাজারে বই ছাড়া হয়েছে। সেখানে আপনাদের প্রকাশিত কিছু বই যেখানে মুসলিম সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের বিপক্ষে বক্তব্য রয়েছে, তার তীব্র সমালোচনা করে আপনাদেরকে এ যুগের শয়তান, ইহুদীদের এজেন্ট ইত্যাদি বলা হয়েছে। অমনিভাবে ঢাকার মোহাম্মদপুর থেকে জনৈক তরুণ মুফতীর গরম গরম বক্তৃতায় ও লেখনীতে উৎসাহিত হয়ে অনেক আহলেহাদীছ ছেলে ঐ দলে ভিড়ে যাচ্ছে। তারা বলছে আপনারা ছহীহ হাদীছ মানেন ঠিক আছে, কিন্তু ইসলাম বিরোধী সরকারের বিরুদ্ধে জিহাদ করেন না। অনেকে বলছে, আপনাদের আক্বীদা ভাল, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আপনাদের কোন পদক্ষেপ নেই। এ বিষয়ে আপনাদের জবাব কি?
প্রশ্ন (৩২/৪৭২) : বাসার গ্যাস সংযোগ অবৈধ। এতে রান্না করা খাবার হালাল হবে কি?
প্রশ্ন (৮/১২৮) : কোন শিশু বা গরু-ছাগল হারিয়ে গেলে বা কোন বিষয়ে যেমন করোনার টিকা বিষয়ে সচেতন করার লক্ষ্যে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কী?
আরও
আরও
.