উত্তর : লুঙ্গি ও পায়জামা দু’টোই পরা জায়েয। তবে শর্ত হ’ল তা ঢিলাঢালা ও সতর আবৃতকারী হ’তে হবে (ফাৎহুল বারী ১০/২৭২)। আর রাসূল (ছাঃ) নিজের জন্য পায়জামা ক্রয় করেছেন এবং ছাহাবীদের ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দিয়েছেন (নাসাঈ হা/৪৫৯২; ইবনু মাজাহ হা/২২২০)। একবার ছাহাবীগণ আহলে কিতাবদের পায়জামা পরিধান করার কথা উল্লেখ করলে রাসূল (ছাঃ) বলেন, তোমরা পায়জামা পর এবং লুঙ্গি পর। আর আহলে কিতাবদের বিরোধিতা কর (আহমাদ হা/২২৩৩৭, সনদ ছহীহ)। ইমাম আহমাদ (রহঃ) বলেন, আমার নিকট পায়জামা অধিকতর পসন্দনীয়। কারণ এটি পর্দার জন্য অধিক সহায়ক। যদিও লুঙ্গি অধিকাংশ লোকের পোষাক (ইবনু রজব, ফাৎহুল বারী ২/৩৮৯)। উল্লেখ্য, ‘আমি সফরে, বাড়িতে, দিনে-রাতে পায়জামা পরিধান করি। আল্লাহ আমাকে পর্দা করতে নির্দেশ দিয়েছেন। আর পায়জামায় অধিক পর্দা রয়েছে’- মর্মে রাসূল (ছাঃ) থেকে বর্ণিত হাদীছটি জাল ও মুনকার (ত্বাবারাণী আওসাত্ব হা/৬৫৯৪; আলবানী, যঈফাহ হা/৮৯)

রাসূল (ছাঃ)-এর নির্দেশনা অনুযায়ী ইহূদী-নাছারাদের ও মুশরিকদের বিপরীত পোষাক পরা আবশ্যক। দ্বিতীয়তঃ যে অঞ্চলে যে পোষাকটি সুন্দর হিসাবে বিবেচিত, সেটাই পরিধান করা উত্তম। তিনি বলেন, আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্যকে পসন্দ করেন (মুসলিম হা/৯১)। আল্লাহ বলেন, ‘তোমরা ছালাতের সময় সর্বোত্তম পোষাক পরিধান কর’ (আ‘রাফ ৭/৩১)। বাংলাদেশে পায়জামা উত্তম পোষাক হিসাবে বিবেচিত এবং লুঙ্গি সাধারণ পোষাক হিসাবে গণ্য। অতএব এদেশে পায়জামা পরাই উত্তম।






প্রশ্ন (৩১/৪৩১) : এক ব্যক্তি মসজিদে নলকূপ দেয়ার ওয়াদা করে মসজিদ কমিটি ঐ টাকা মসজিদের বারান্দায় এবং মক্তবে লাগাতে চায়। এমনটি করা যাবে কি?
প্রশ্ন (১/৪৪১) : কেউ যদি মানত করে থাকে যে তার ছেলে সন্তান হ’লে তাকে মাদ্রাসায় পড়াবে। কিন্তু জন্মের পর এখন সে তাকে স্কুলে পড়াচ্ছে। এটা ঠিক হচ্ছে কি? এজন্য কোন ক্ষতির শিকার হ’তে হবে কি?
প্রশ্ন (৪/২৮৪) : জনৈক নারী স্বীয় স্বামীকে বিভিন্ন সন্দেহের বশবর্তী হয়ে অভিশাপ দেয়। এভাবে এক মুসলিম অপর মুসলিমকে অভিশাপ দিতে পারে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ময়মনসিংহ।
প্রশ্ন (৩১/৩১১) : রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের কেউ কি কখনো জিনদের সাহায্য গ্রহণ করেছেন এবং জিনদের সহায়তায় কারো চিকিৎসা করেছেন?
প্রশ্ন (১/১) : ঈদায়নের ছালাতের তাকবীর কয়টি? ছয় তাকবীরের পক্ষে কোন ছহীহ হাদীছ আছে কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/১৩৬) : সূরা তূরের ৭ম আয়াত (নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই আসবে) পাঠ করার পরে ওমর (রাঃ) আল্লাহর ভয়ে অসুস্থ হয়ে পড়ে যান এবং পরবর্তীতে ১ মাস অসুস্থ থাকেন। এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (১৬/৯৬) : মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ স্থানান্তর করা হয়েছে। এখন পুরাতন মসজিদের জায়গা বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (৮/১৬৮) : আযল-এর বিধান সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৮/৪১৮) : কোন মুশরিক ব্যক্তিকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মসজিদের কোন দায়িত্ব দেওয়া যাবে কি?
প্রশ্ন (৫/১৬৫) : যেনার মাধ্যমে জন্ম নেওয়া সন্তানকে অপমানসূচক কোন কথা বললে বা তার জন্ম নিয়ে কোন সমালোচনা করলে গোনাহ হবে কী?
প্রশ্ন (৩০/১১০) : আয়না দেখে হারানো বস্ত্ত বের করার বিষয়টি গ্রামীণ সমাজে প্রচলিত রয়েছে। এতে বিশ্বাস করা যাবে কি?
প্রশ্ন (১/৪১): কোন ব্যক্তি ঋণ রেখে মারা গেলে তার ওয়ারিছগণ যদি তা পরিশোধ না করে, তাহ’লে মৃত ব্যক্তি কি দায়ী হবে? না ওয়ারিছগণ অপরাধী সাব্যস্ত হবে?
আরও
আরও
.